ফেঞ্চুগঞ্জে চোরাই মোটরসাইকেল ব্যবসায়ী চক্রের সদস্য,নুর আটক

ষ্টাফ রিপোর্টার :   ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পালসার মোটরসাইকেল সহ চোর ফায়াজবিন নুর ফাহিম (২৩) কে আটক করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
আটম ফাহিম উপজেলার মাইজগাও এর এনামুল হকের পুত্র। ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃখালেদ চৌধুরী জানান, উদ্ধারকৃত মোটরসাইকেল টি সিলেট থেকে চুরি হয়। গত ১৭/০৮/১৮ তারিখে মোটরসাইকেলের মালিক সিয়াম মাহদি মাহি সিলেট এয়ারপোর্ট থানায় মোটরসাইকেল চুরির জিডি করেন জিডি নং ৬৪৯। সে সুত্রে গোপন সংবাদের ভিত্তিতে ১৬/০৯/১৮ রোববার রাতে ফেঞ্চুগঞ্জ মাইজগাও এলাকায় বিশেষ অভিযান চালান পুলিশ পরিদশর্ক (তদন্ত) মোঃখালেদ চৌধুরী, উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন, ও সুহেল মাহমুদ।।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.