রেড ক্রিসেন্ট সোসাইটির ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

কাইয়ুম সুলতান, মৌলভীবাজারঃ ১১ই মার্চ রোজ সোমবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়াম প্রাঙ্গনে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সংগঠন বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট  ইউনিটের উদ্দ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানের উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ ফজজুল আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুল্লাহ আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের শরীর চর্চা বিভাগের শিক্ষক নুরুন নাহার, রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের সেক্রেটারি শাহ মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিট ল্যাবেল অফিসার আব্দুল বারী , মৌলভীবাজার রেড ক্রিসেন্ট যুব ইউনিটের যুব প্রধান কামরুল ইসলাম মুন্না, উপপ্রধান এস এম কামরুজ্জামান সৈকত, উপপ্রধান সানজিদা শহিদ সুরভী। নিরপেক্ষতা, সেচ্ছামূলক সেবা, একতা, মানবতা এবং সার্বজনীনতার স্লোগানকে সামনে রেখে রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার যুব ইউনিট কাজ করে যাচ্ছে। উক্ত ক্যাম্পেইনে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী বিনামূল্যে ব্লাড গ্রুপিংইয়ে অংশ নেয়। উক্ত অনুষ্ঠানে মেডিকেল সহায়তা করেন মডার্ণ ডায়াগনষ্টিক এন্ড কনসানটেশন সেন্টার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.