যুক্তরাষ্ট্র প্রবাসী এমদাদ রহমান তরফদার কে আজীবন সদস্যপদ প্রদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্টিত

শাহনেওয়াজ চৌধুরী সুমন :  যুক্তরাষ্ট্রপ্রবাসী সমাজ সেবক এমদাদ রহমান তরফদারকে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের আজীবন সদস্যপদ প্রদান উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে।

শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট এর হল রুমে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন সম্পাদক সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম সেফুলের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর মোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল।

বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি প্রবাসী সমাজ সেবক, আজীবন সদস্য এমদাদ রহমান তরফদার, জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি ও সাপ্তাহিক দেশপক্ষের সম্পাদক মৌসুফ এ চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সহ সভাপতি ও সাপ্তাহিক মুক্তকথার নির্বাহী সম্পাদক আমিনুর রশিদ বাবর,জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক খবর পত্র পত্রিকার জেলা প্রতিনিধি শ,ই সরকার জবলু, সিনিয়র আইনজীবী হাফিজ আব্দুল আলীম, দৈনিক সকালের সময় এর জেলা প্রতিনিধি জিতু তালুকদার,অনলাইন প্রেসক্লাবের আহবায়ক ও দীপ্ত নিউজ ডট কম এর সম্পাদক দুরুদ আহমদ, জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর এর মৌলভীবাজার প্রতিনিধি বেলাল তালুকদার,সাপ্তাহিক দেশপক্ষের সহযোগী সম্পাদক কবি জাভেদ ভূইয়া, দৈনিক খবর এর মৌলভীবাজার প্রতিনিধি মামুনুর রহমান চৌধুরী মসু,সাপ্তাহিক অর্থকালের জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক বাংলার দিন এর ষ্টাফ রিপোর্টার চৌধুরী মোহাম্মদ মেরাজ, দৈনিক আজকের বসুন্ধরা এর জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন চৌধুরী দৈনিক খোলা চিঠির জেলা প্রতিনিধি রোমান আহমদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান দৈনিক এশিয়া বাণীর জেলা প্রতিনিধি শেকুল ইসলাম, মেরাজ আলী সুলতানুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.