মৌলভীবাজারে ৭দিনব্যাপী এস এম ই মেলার সমাপনী অনুষ্ঠিত

কাইয়ুম সুলতানঃ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২৮শে মার্চ থেকে ৩রা এপ্রিল পর্যন্ত মৌলভীবাজারে আঞ্চলিক এসএমই পন্য মেলা সমাপনী অনুষ্টান সম্পন্ন হয়েছে। ৩ রা এপ্রিল বিকাল ৪ ঘটিকায় জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ শাহ জালাল(বি পি এম, পি পি এম), জেলা সির্ভিল সার্জন মোঃ শাহজান কবির চৌধুরী, স্থানীয় সরকার মৌলভীবাজার এর উপপরিচালক মোঃ রুকন উদ্দীন, সোনালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক অফিসের ডিজিএম দুলন কান্তি অধিকারী, বিসিক মৌলভীবাজারের উপব্যবস্থাপক মাহবুবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন এস এম ই ফাউন্ডেশনের পক্ষ থেকে অখিল রঞ্জন তরফদার, উদ্দ্যোক্তা সায়মা কেয়া পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে অংগ্রহনকারী ঊদ্দ্যোক্তাদের মধ্যে থেকে ৫ জন কে বিশেষ পুরষ্কার প্রধান এবং সকল ঊদ্দ্যোক্তাদের কে সার্টিফিকেট প্রধান করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.