দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন বেলাল তালুকদার

নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক জনাব বেলাল তালুকদার বহুল প্রচারিত জাতীয় পত্রিকা দৈনিক মানবকন্ঠ এর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন । গত ২৫ শে জুন দৈনিক মানবকণ্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া চৌধুরী সাক্ষরিত নিয়োগ পত্রটি গত ২৭ শে জুন তার হাত আসে। বেলাল তালুকদার এর আগে দৈনিক বাংলাদেশের খবর এর প্রতিনিধি হিসেবে ছিলেন। এছাড়া তিনি মৌলভীবাজারের স্থানীয় সাপ্তাহিক জনপ্রত্যাশা এর নির্বাহী সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সাপ্তাহিক জনপ্রত্যাশা ও সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকায় বার্তা সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। এছাড়াও সম্পাদনা করছেন জনপ্রিয় নিউজপোর্টাল ওপেন আই ডট কম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.