পিঁয়াজের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

কাইয়ুম সুলতানঃ মৌলভীবাজারের সদর উপজেলার পশ্চিমবাজার, সাত্তার মার্কেট ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পিঁয়াজের খুচরা এবং পাইকারি বাজারে ন্যায্য মূল্যে পিঁয়াজ বিক্রির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মূল্য তালিকা না রেখে পিঁয়াজের দাম বৃদ্ধি করা, মূল্য তালিকায় অতিরিক্ত দাম লিখে বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। ৯ অক্টোবর বুধবার সকাল ১০ঘটিকা থেকে ১ঘটিকা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স । অভিযানকালে সাত্তার মার্কেটে অবস্থিত মেসার্স কাওছার স্টোরকে ২ হাজার টাকা, পশ্চিমবাজারে অবস্থিত বাহার এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মদিনা ষ্টোরকে ১ হাজার টাকা, হবিগঞ্জ ষ্টোরকে ২ হাজার ৫ শত টাকাসহ মোট ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.