মৌলভীবাজারে বাস চালককে জরিমানা!

নিজস্ব প্রতনিধি: শ্রীমঙ্গল থেকে শেরপুর পর্যন্ত চলাচলকারী বাস রহিমা পরিবহনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার পর্যন্ত ২৫ টাকা নির্ধারিত ভাড়া থাকলেও ৫ টাকা বেশি নেওয়ার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ০৬ নভেম্বর বুধবার রহিমা পরিবহনের ড্রাইভারকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিস কক্ষে শুনানীর মাধ্যমে  ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং  অভিযোগকারীকে জরিমানার ২৫% (৫০০ টাকা) ক্ষতিপূরণ দেওয়া হয়। একই সাথে ব্যাটারীর নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রয় করার ফলে অরবিন্দ দেব নামে একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলাতে অবস্থিত আলো ঘর ইলেকট্রিককে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫% (৫০০ টাকা) প্রদান করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.