মৌলভীবাজারে ভোক্তার অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের সদর উপজেলার সরকার বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে  ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ১২ নভেম্বর বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শেরপুর ফাঁড়ির পুলিশ ফোর্স । অভিযানকালে সরকার বাজারে অবস্থিত সার, বীজ ও কীটনাশক ডিলার রাহী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, হাজী আইয়ুব উল্লাহ মার্কেটে অবস্থিত আইডিয়াল ফুডকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করা, অতিরিক্ত দামে সার বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করা, নিষিদ্ধ এনার্জি ড্রিংস রেড বুল বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.