ঈদে মীলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মৌলভীবাজারে তালামীযের আলোচনা সভা

মোঃ তাজুদুর রহমানঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলার আওতাধীন ২নং মনুমুখ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র‍্যালী ১৬ নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকার সময় স্হানীয় আল মাহবুব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন তালামীযের সভাপতি ফরিদ আহমদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউসার আহমদ এর পরিচালনায়, আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুস সোবহান জিহাদী, সদর তালামীযের সভাপতি মুজিব আজহার, শান্তিবাগ জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, মুকিমপুর সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক মাওলানা জসিম উদ্দিন যুক্তিবাদি, মৌলভোবাজার সদর তালামীযের অফিস সম্পাদক হাফিজ লুৎফুর রহমান, ৪নং আপার কাগাবলা ইউনিয়ন তালামীযের সভাপতি গিয়াসউদ্দিন রাফি, বাজরাকোনা জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী, মুকিমপুর রাশিদিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মীর শফিকুল ইসলাম, সরকার বাজার বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব, মুফতি মুহিবুর রহমান, সাধুহাটি ফজলুল হাসান ক্যাডেট মাদ্রাসার সুপার মাওলানা আজাদুর রহমান ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাধুহাটি ফজলুল হাসান ক্যাডেট মাদ্রাসার ডি আই জি,ফরিদ মিয়া,সরকারবাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক,আঃ হান্নান,বাউরভাগ মাইজ পাড়া জামে মসজিদের খতিব হাফিজ ফয়সাল আহমদ, খালিশপুর রহমানিয়া আলিম মাদ্রাসা তালামীযের সহ সভাপতি আল মুমিন, সাধুহাটি ফজলুল হাসান ক্যাডেট মাদ্রাসার শিক্ষক, রফিকুল ইসলাম ২নং মনুমুখ ইউনিয়ন তালামীযের কর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে, সদ্য সাবেক সভাপতি, হাফিজ লুৎফুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বাদ জোহর মুবারক র‍্যালী সরকার বাজার প্রদক্ষিণ করে আল মাহবুব কমিউনিটি সেন্টারে মীলাদ ও শিরনী বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.