বিজয়ের মাসের প্রথম দিনে মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: বিএমএসএফ ঘোষিত কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিজয়ের মাসের প্রথম দিনে রবিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কমিটির উদ্দ্যেগে শহরের চৌমোহনাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলণ করা হয়। মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার আহবায়ক বেলাল তালুকদার এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আমাদের বাংলা কাগজ এর সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশপক্ষ এর সম্পাদক ও জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি মৌসুফ এ চৌধুরী, সাপ্তাহিক সুরমার ঢেউ এর ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক খবর পত্র এর জেলা প্রতিনিধি শ ই সরকার জবলু, দীপ্ত নিউজ এর সম্পাদক দুরুদ আহমদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সকালের সময় এর জেলা প্রতিনিধি জিতু তালুকদার।

এছাড়া বক্তব্য রাখেন দৈনিক খবর এর জেলা প্রতিনিধি মামুনুর রশীদ চৌধুরী মসু,সিনিয়র সাংবাদিক সুধাংশু শেখর হালদার, এ সপ্তাহের মৌলভীবাজারের পরিচালক সোহেল আহমদ, দৈনিক ঢাকা প্রতিদিন এর জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক,দৈনিক নবচেতনা এর জেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক দেশের কন্ঠের জেলা প্রতিনিধি রোমান আহমদ, দৈনিক দিনকাল এর জেলা প্রতিনিধি হুমায়ুন রহমান বাপ্পী, শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সাহেদ মিয়া,সাপ্তাহিক সোনালী কন্ঠের সম্পাদক মেরাজ আলী, দৈনিক এই বাংলার জেলা প্রতিনিধি সুলতানুল ইসলাম, দৈনিক তরুণ কন্ঠের জেলা প্রতিনিধি এমরান খান প্রমুখ।

এসময় বক্তারা সাংবাদিকদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে রাষ্ট্রের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.