বিয়েতে হেলমেট উপহার দিলেন নিসচা’র সভাপতি

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে আত্বীয়ের বিয়েতে বরকে হেলমেট উপহার দিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র জেলা সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকার। ঘটনার বিবরণে জানা যায়,১০ই জানুয়ারি শুক্রবার বেলা ২ঘটিকায় শহরের বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে নিসচা সভাপতির আত্বীয় সদর উপজেলার ঝাকান্দি মুন্সিবাড়ী নিবাসী আলহাজ্ব শামছুল ইসলামের কনিষ্টা মেয়ে মোছাম্মৎ ফেরদৌসী জান্নাত শরীফার বিয়েতে বর হুসাইন আহমদ জমজমকে হেলমেট উপহার দেন। এসময় বর সানন্দে উপহার গ্রহণ করে উপহারদাতাকে ধন্যবাদ জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.