মৌলভীবাজারে “স্বপ্নছায়া মানবকল্যাণ পরিষদ”র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ তাজুদুর রহমান: মৌলভীবাজার সদর উপজেলার সরকারবাজারে “স্বপ্নছায়া মানবকল্যাণ পরিষদ” কর্তৃক আয়োজিত হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

১১ জানুয়ারী শনিবার সকাল ১১ঘটিকায় সরকারবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ ময়জুল ইসলাম তারেক’র সভাপতিত্বে এবং সোহাগ আহমদ ও গাজী নিজামুল সাবলুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,২নং মনুমুখ ইউপি চেয়ারম্যান আবদুল হক শেফুল,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোতাহার বিল্লাহ, সরকারবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চম্পা ভট্টাচার্য, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজমান মিয়া,অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফফার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, কনকপুর ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেজা, আওয়ামীলীগ নেতা রাজু আহমেদ, খালেদ আহমদ, শিক্ষক জুয়েল আহমদ,মশাহিদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিশেষে ৪০জন হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.