মৌলভীবাজারে পূর্ব শত্রুতার জেরে যুবক কে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে রাজন আহমদ রাজা (৩০)নামের এক যুবককে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ২১ জানুয়ারী মঙ্গলবার সকাল ৯টার দিকে হত্যাকান্ড ঘটে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে পীর বাহিনীর প্রধান নামে পরিচিত পীর আজাদ পার্শবর্তী বালিকান্দি কেয়াঘাট থেকে রাজনকে জোর করে হিলালপুরস্থ পীর আজাদের নিজ বাড়িতে নিয়ে আসে। এ সময় পীর আজাদ ও তার সহযোগীরা ধারালো আস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর একটি সিএনজি অটো রিক্সায় রাজনের মরদেহ নিয়ে মৌলভীবাজার সদর হাসপালে পাঠিয়ে পীর আজাদ বাড়ি তালা দিয়ে পালিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রাজন পীর আজাদের ছোট ভাই রুবেল হত্যার এজহারভুক্ত ৮নং আসামী। বর্তমানে সে জামিনে ছিল। রাজন সদর উপজেলার বুদ্ধিমন্তপুর এলাকার আশিক মিয়ার ছেলে। উল্লেখ্য যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গত বছরের ১১ই মে শনিবার সন্ধ্যায় খুন হয় হিলালপুর এলাকার মৃত শহিদ উল্লার পুত্র রুবেল মিয়া। এঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.