ভাষাসৈনিক বদরুজ্জামানকে জেলা সাংবাদিক ফোরামের সংবর্ধনা

 স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর গ্রামের ভাষাসৈনিক শেখ মোঃ বদরুজ্জামানকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম এক সংবর্ধনার আয়োজন করে।

জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকশি ইকবাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ মোঃ ফজলুল আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল।
এছাড়া বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ফোরামের সহসভাপতি আমিনুর রশিদ বাবর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি বেলাল তালুকদার, দৈনিক বাংলার দিনের স্টাফ রিপোর্টার মাহমুদুর রহমান মাহমুদ, চৌধুরী মোঃ মেরাজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শ.ই সরকার জগলু, দৈনিক খবরের জেলা প্রতিনিধি মামুনুর রহমান মসু, দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম সুলতান, সাংবাদিক মেরাজ আলী প্রমুখ, সমাজকর্মী মিয়া মোঃ রিপন প্রমুখ।
আলোচনা শেষে সংবর্ধিত অতিথি ভাষাসৈনিক শেখ মোঃ বদরুজ্জামানকে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.