মৌলভীবাজারে ১০ বছরের শিশু ধর্ষিত, বৃদ্ধ ধর্ষক আটক

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাদে ফতেপুর গ্রামের ১০ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক দুধু মিয়া (৭০) কে আটক করেছে পুলিশ।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ৬ মার্চ শুক্রবার সকালে মেয়েটি তার পার্শ্ববর্তী ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শুকনো পাতা সংগ্রহ করতে গেলে ফতেপুর গ্রামের মৃত জলিল মিয়ার পুত্র দুধু মিয়া তার মুখে চাপা দিয়ে পার্শ্ববর্তী বিদ্যালয়ের ছাদে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটি তার মাকে বিষয়টি জানালে মেয়েটিকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ধর্ষককে আটক করে।

এব্যাপারে মৌলভীবাজার মডের থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন জানান, ধর্ষককে সাথে সাথে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.