মৌলভীবাজারে জিবি নিউজ ২৪ ডট কমের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধিঃ সময়ের সাথে সত্যের সন্ধানে এই স্লোগানকে সামনে রেখে ৮ম বর্ষে পদার্পণ করেছে ইউকে থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জিবি নিউজ টোয়ান্টিফোর ডট কম।
১০ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় মৌলভীবাজার শহরের অভিজাত বেঙ্গল চাইনিজ রেস্টুরেন্টে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
জিবি নিউজ টুয়েন্টি ফোর ডট কমের  চেয়ারম্যান রাকিব হোসেন রুহেল এর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় প্রধান ফারহানা বেগম হেনার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি  আব্দুল হামিদ মাহবুব, জিবি নিউজ টোয়ান্টিফোর ডট কমের প্রধান উপদেষ্টা নাট্যকার ও সমাজ সেবক খালেদ চৌধুরী, অফিস এডমিন শাহাদাৎ হোসাইন, সাইফুল ইসলাম বাবুল, শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ সাহেদ মিয়া প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জিবি নিউজের মৌলভীবাজার ব্যুরো প্রধান মোফাদ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও বিভাগীয় প্রতিনিধিসহ বিভিন্ন ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.