মৌলভীবাজারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ

এমরান আহমদঃ মৌলভীবাজারে মহামারি করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় নিম্ন আয়ের মানুষদের মাঝে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার জেলা, সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে এবং বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহযোগিতায় অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) সকাল ১১ টায় শহরের চৌমুহনাস্থ শ্রী শ্রী কালী মন্দিরে ত্রাণ বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু আশু রঞ্জন দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এড. রাধা পদ দেব সজল, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, সদর উপজেলা শাখার সভাপতি কাউঞ্চিলর মনবীর রায় , সাধারণ সম্পাদক বিকাশ ভৌমিক, পৌর শাখার সভাপতি শিব প্রসন্ন ভট্টাচার্জ , পৌর শাখার সাধারন সম্পাদক এড. পার্থ সারথি পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা সঞ্জয় দেব নাথ, প্রান গোপাল রায় প্রমুখ, পুজা উদযাপন পরিষদের সদর উপজেলার সভাপতি নির্মল দেব, সাধারণ সম্পাদক সুমেশ দাশ যিশু।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক বিষ্ণু পদ দেব, যুগ্ম আহ্বায়ক হরিনারায়ন দাশ, সদস্য সচিব সজীব পাল, সদস্য বিশ্বজিৎ দেবনাথ, সদস্য নান্টু রঞ্জন দেব, ছাত্র নেতা পিন্টু পাল প্রান্ত, কিশোর সূত্রধর প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.