মৌলভীবাজারে মাহে রামাদ্বান উপলক্ষ্যে ক্বিরাত প্রতিযোগীতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে আকর্ষণীয় ক্বিরাত প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

২২ মে শুক্রবার বিকাল ৩ ঘটিকায় গোরারাই ওয়াহিদ ছিদ্দেক উচ্চ বিদ্যালয় ল্যাবে হাফেজ ক্বারী জুবায়ের আহমদ এর পরিচালনায় গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে লতিফিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগীতায় ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজিত প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ ক্বারী মাসরূর বিল্লাহ ,হাফেজ ক্বারী শেখ হাদী বিন আবু সাদ ,ক্বারী আবুল হোসেন সাজু ,মাওলানা ক্বারী নুরুদ্দিন, হাফেজ ক্বারী জসিম উদ্দিন, বিচারকের দায়িত্ব পালন করেন।

ক্বিরাত প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের  মধ্যে প্রথম স্থান অধিকার করে হাফেজ ক্বারী সোহান চৌধুরি, দ্বিতীয় স্থান অধিকার করে হাফেজ ক্বারী মুকাদ্দিস শিকদার,তৃতীয় স্থান অধিকার করে মামুনুর রশিদ মিথুন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,  যুগ্ম সম্পাদক জামাল হোসেন, ফয়েজ উদ্দিন সামসু, তারেক আহমেদ, লিমন আহমেদ, সৈয়দ মাসুদ আলী, রিপন আহমেদ প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.