জরুরি অবতরণ … বিমানের সকল যাত্রী দেশে আনতে একটি ফ্লাইট নাগপুর যাবে

অনলাইন ডেক্স : ওমানের রাজধানী মাস্কাট থেকে উড্ডয়ন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে। শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি রওনা হয়েছিল। তবে পথে ফ্লাইটটি ঘুরে নাগপুরে অবতরণ করে।

জরুরি অবতরণের কারণ হিসেবে গণমাধ্যমকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে বোয়িং ৭৩৭ বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। আকাশ পথে বিমানের পাইলট ক্যাপটেন নওশাদ অসুস্থ হয়ে পড়ায় বিমানটি নাগপুরে জরুরি অবতরণ করে। যতদূর জানা গেছে, নওশাদের হার্ট অ্যাটাক হয়েছে।’

তিনি বলেন, ‘যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন। কেউ হতাহত হননি। প্রত্যেককে খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে। ক্যাপ্টেন নওশাদকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। পাইলট, ক্রু মেম্বার এবং যাত্রীদের ফিরিয়ে আনতে বিমানের একটি ফ্লাইট নাগপুরে যাবে।’

মাস্কাট থেকে বিজি-২২ এ ফ্লাইটের একজন যাত্রী জানান, মাস্কাট থেকে আমাদের ফ্লাইটে তোলা হয়। আমাদের মাস্কাটে ৪ ঘণ্টা অপেক্ষা করিয়ে সাড়ে ৬টায় বিমানে তোলা হয়। তবে বিমানটি পুশ ব্যাক করার সময় ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.