জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা

মৌলভীবাজার প্রতিনিধি:দিনব্যাপী সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১(২৮ আগস্ট-০৩ সেপ্টেম্বর) সপ্তাহ ব্যাপী অনুষ্টানের প্রথম দিনে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৮ শে আগষ্ট (শনিবার) সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন এন টিভির স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি আকমল হোসেন নিপু, প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল ইসলাম সেফুল, প্রেসক্লাবের সাবেক সম্পাদক সালেহ এলাহী কুটি, প্রেসক্লাবের সম্পাদক পান্না দত্ত, সময় টিভির প্রতিনিধি শাহ অলিদুর রহমান, এটিএন বাংলা প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি বেলাল তালুকদার,দৈনিক খবর পত্র প্রতিনিধি শ,ই,সরকার জবলু,আবদুল আজিজ, মাহবুবর রহমান রাহেল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.