মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা কতৃক আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা কতৃক জেলায় কর্মরত সাংবাদিক দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট (শনিবার) সকাল ১১ টায় শহরের দিল্লি রেস্টুরেন্টের কনফারেন্স হলে বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম.এ রুমান আহমেদ এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুফাদ আহমদ মুরাদ এর সঞ্চালনায় মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা,বিশিষ্ট লেখক ও গবেষক ড. আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সকালের সময় এর জেলা প্রতিনিধি জিতু তালুকদার, সিনিয়র সাংবাদিক ও দৈনিক খবর পত্র এর জেলা প্রতিনিধি শ,ই,সরকার জবলু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা তাজুদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন,সিনিয়র সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী মসু।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামীম আহমদ, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, শাহনুর আহমদ, মঈন উদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক প্রণয় দেব চয়ন, সদস্য সচিব জালাল আহমদ, রোমানা আক্তার শিপা,এনামুল হক আলম, রুবেল আহমেদ প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.