মৌলভীবাজারে ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে গরীব শিশুর সুন্নতে খতনা সম্পন্ন

মৌলভীবাজারে ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে গরীব শিশুর সুন্নতে খতনা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: রক্ত দানে মানবতার কাজে সব সময় এগিয়ে আসা মৌলভীবাজার ব্লাড ডোনেশন সোসাইটি একটি গরিব শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করেছে। গত ২৪ শে সেপ্টেম্বর সাদুহাটি গ্রামের নুরুল মিয়ার পুত্র ইব্রাহীম মিয়ার(০৬) সুন্নতে খতনা সম্পন্ন করা হয়।
তাদের পরিবারে আর্থিক অসচ্ছলতা থাকায় সুন্নাতে খতনা করাতে পারছিলেন না। উক্ত ঘটনাটি জানার পর মৌলভীবাজার ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্টাতা সভাপতি রুহুল আমিন কমিটির মিটিং এ উত্তাপন করে সবার সহযোগিতা নিয়ে ২৪ শে সেপ্টেম্বর ( শুক্রবার) সকাল সাড়ে ১১ টায় সুন্নতে খতনা সম্পন্ন করা হয়।
পরিবার বর্গের কথা বিবেচনা করে যাবতীয় ঔষদ কিনে দেন মো:রুহুল আমিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ শায়লা আক্তার লিশা, পারভেজ আহমেদ,শাকের আহমেদ প্রমুখ।
শুধু এই খানে থেমে নেই মানবতা, তিনদিন পর আবারো বাচ্চাটাকে দেখতে যান সভাপতি।
প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন জানান এইরকম ভালো কাজ ,রক্ত দান , সহযোগিতা ও গরিব দের পাশে থাকার জন্যই ২০২০ সালের ৪ ই এপ্রিল গড়ে উঠেছিলো মৌলভীবাজার ব্লাড ডোনেশন সোসাইটি।
সবাইকে মানবতার পাশে থাকার জন্য এবং রক্ত দানে ভয় নয়,জয় করার আহ্ববান জানান মৌলভীবাজার ব্লাড ডোনেশন সোসাইটি এর প্রতিষ্ঠাতা সভাপতি |

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.