অগ্রনী ব্যাংক লিমিটেডের খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

 জিতু তালুকদার: অগ্রনী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ে ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টায়, অগ্রনী ব্যাংক লিমিটেডের খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অগ্রণী ব্যাংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ও মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান, রাশেদা আহমেদ স্বপ্নার সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক দেবাশীষ দাশের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক লিমিটেডের উপ ব্যাবস্থাপনা পরিচালক -১, মোঃ রফিকুল ইসলাম, সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক লিমিটেডের উপ ব্যাবস্থাপনা পরিচালক -৩ , মোঃ আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আশেক এলাহী, মহাব্যবস্থাপক, ঋণ আদায় বিভাগ প্রধান কার্যালয়, রুবানা পারভীন, মহাব্যবস্থাপক, সিলেট সার্কেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক লিমিটেড এর সিলেট সার্কেল এর উপ মহাব্যবস্থাপক মোঃ মাহমুদ রেজা, অগ্রণী ব্যাংক লিমিটেড এর সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান এবং উপ মহাব্যবস্থাপক মোঃ আবদুল লতিফ, অগ্রণী ব্যাংক লিমিটেড এর সিলেট পুর্ব অঞ্চলের অঞ্চল প্রধান এবং উপ মহাব্যবস্থাপক মোর্শেদা আক্তার।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাতী ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সানাউল ইসলাম সুয়েজ।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চলের সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.