লাকসামে বাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে বাসার ছাদ থেকে পড়ে মাহবুবা আক্তার (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধার কিছুক্ষণ আগে লাকসাম পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এস্টেটের কাদের ভবনের পাঁচতলার ছাদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবা আক্তার ওই ভবনের তিন তলার ভাড়াটিয়া প্রবাসী হাবিলের মেয়ে। সে পৌরশহরে একটি বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ও পাশ্ববর্তী লাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের চাটিতলা গ্রামের সাবেক ইউপির চেয়ারম্যান আশিকুর রহমান খানের নাতনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে ভবনের অন্য সহপাঠীদের সঙ্গে ছাদে খেলতে যায় মাহবুবা। বাচ্চাদের খেলতে দেখে মা নাজমা বেগম বাসার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এসময় মাহবুবা সবার অজান্তে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে শিশুটির চিৎকার শুনে ঘটনাস্থল থেকে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবী ভবনটির ছাদে কোন বেস্টুনী না থাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, শিশুটি খেলতে খেলতে বাড়ির ছাদ থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়। নিহত শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনরা তাদের নিজ বাড়ীতে নিয়ে যায়।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.