সেন্টমার্টিনে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ৯ রিসোর্টের কাজ বন্

ওবাইদুর রহমান, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার টেকনাফে সেন্টমার্টিন দ্বীপে অবৈধ ৯টি রিসোর্টের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন। তার পাশাপাশি সমুদ্র সৈকতে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপের সমুদ্রসৈকত ও বিভিন্ন স্থানে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।

পরিবেশ অধিদফতর সেন্টমার্টিনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আজহারুল ইসলাম ২১ জানুয়ারি শনিবার সকালের দিকে এই তথ্য নিশ্চিত করেন।

 

পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে নির্মাণাধীন ৯টি রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেন। এ সময় কিছু কিছু অবৈধ স্থাপনা আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি সৈকত দখল করে অবৈধভাবে গড়ে তোলা ১০টি বিভিন্ন অস্থায়ী দোকানের স্থাপনা উচ্ছেদ করা হয়।

পরে সেন্টমার্টিন সৈকতে মোটরবাইক না চালানো, কেয়াগাছের ক্ষতি না করা, সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এসব বিষয়ে দ্বীপে ভ্রমণে আসা পর্যটকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এ ব্যাপারে পরিবেশ অধিদফতর সেন্টমার্টিনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, সেন্টমার্টিন দ্বীপে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.