মৌলভীবাজারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আহবায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের দাবী ও অধীকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজারের কোর্ট রোডস্থ অস্থায়ী কার্যালয়ে ২০শে জানুয়ারী (শনিবার) বিকাল ৪ ঘটিকায় এক বিশেষ সাধারণ সভার আয়োজন করা যায়। কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, দৈনিক বাংলাদেশের খবর এর জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন এর সমন্বয়ে আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক চেকপোস্ট পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল হাকিম রাজ এর সভাপতিত্বে ও দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি কাইয়ুম সুলতান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক কমলকুড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, দৈনিক মানবকন্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি আবুজার রহমান বাবলা, দৈনিক মৌমাছি কণ্ঠ প্রতিনিধি সুধাংশু শেখর হালদার, সিনিয়র সংবাদকর্মী মামুনুর রহমান চৌধুরী মসু, দি এশিয়ান এজ এর কমলগঞ্জ প্রতিনিধি মোঃ মোনায়েম খাঁন, দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ রুহুল আলম রনি, দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইমরান খাঁন, সাংবাদিক আলাল খাঁন প্রমুখ ।

সভায় বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্বসম্মতিক্রমে বিগত কমিটি বিলুপ্ত করে আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক চেকপোস্ট পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল হাকিম রাজ কে আহবায়ক ও দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি কাইয়ুম সুলতান কে সদস্য সচিব করে ৭ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক পিন্টু দেবনাথ,(কমলগঞ্জ) আবুজার রহমান বাবালা(শ্রীমঙ্গল) সুধাংশু শেখর হালদার (সদর) আলতাফ হোসেন (বড়লেখা), মোঃ মোনায়েম খাঁন (কমলগঞ্জ)।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএফএস) মৌলভীবাজার জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটি আগামী ২১ কর্ম দিবসের মধ্যে জেলার বিভিন্ন উপজেলার সংবাদ কর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.