নিজস্ব প্রতিনিধি:: রাজনগরে প্রক্তন শিক্ষক কন্দর্প কুমার ভট্টাচার্যের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত সরদার মোস্তাকসহ ৩ জন ডাকাত গ্রেফতার এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ী উদ্ধার।
রাজনগর উপজেলার সদর ইউনিয়নের নন্দীউড়া গ্রামের বাসিন্দা রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কন্দর্প কুমার ভট্টাচার্যের বসতবাড়িতে ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাদেরকে গ্রেফতার করা হয়।
ঘটনার সহিত জড়িত আসামী ১। মোস্তাক আহমদ(৫৮), পিতা-আব্দুল আজিজ, ২। ইসতিয়াক আহমদ (২৭), পিতা-হারুন মিয়া, উভয় সাং-মৌলভীচক, ৩। হাছান আলী (৩০), পিতা-জহির আলী, সাং-একামধু, সর্ব থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজারদেরকে গ্রেফতার করা হয় এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ী উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে ঘটনার সহিত জড়িত আছে বলিয়া স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১। ইসতিয়াক আহমদ (২৭), ২। হাছান আলী(৩০)দ্বয় ডাকাতির ঘটনার সহিত জড়িত ছিল মর্মে বিজ্ঞ আদালতে ফৌ:কা:বি: ১৬৪ ধারা মতে স্বেচ্ছায় স্বীকারোক্তীমূলক জবানবন্দী প্রদান করে। মামলা তদন্ত অব্যাহত আছে। লুন্ঠনকৃত মালামাল উদ্ধারের চেষ্টা এবং অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত আছে।