কাব স্কাউট এর ওয়ান ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিনিধি ঃ মৌলভীবাজার সদর উপজেলার বালিকান্দি এ মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ২৫ শে ফেব্রুয়ারি মঙ্গলবার দিন ব্যাপি কাব স্কাউট এর ওয়ানডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্কাউট মৌলভীবাজার সদর এর সহঃ কমিশনার ও স্কুলের প্রধান শিক্ষক লিটন কুমার পাল এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম আহবায়ক ও স্কুলের সহকারী শিক্ষক মোঃ সদর উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোছাদ্দেক হোসেন,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমেদ চৌধুরী,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ, মৌলভীবাজার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান সহকারী উপজেলা শিক্ষা অফিসার শরিফ মোহাম্মদ নেয়ামত উল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার,আহাম্মেদ আলী, মৌলভীবাজার সদর ইউ আর সি, সহ. ইন্সট্রাক্টর খাদিজা আখতার। এছাড়া প্রশিক্ষক হিসেবে ছিলেন ক্যাম্প প্রধান শাহাব উদ্দিন, প্রদান সমন্বয়কারী মোঃ সদর উদ্দিন, সহ: সমন্নয়কারী খাইরুল আমিন (সোহেল) আব্দুস সালাম, সুলতান মাহমুদ,সমির সরকার,রুপক দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও নব নির্মিত লাইব্রেরী উদ্ভোদন করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.