মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন : সভাপতি বকসি ইকবাল, সম্পাদক সেফুল

admin
প্রকাশিত November 24, 2018
মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন : সভাপতি বকসি ইকবাল, সম্পাদক সেফুল

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে ২৪ শে নভেম্বর(শনিবার) দুপুর ৩টায় শহরের বনফুল কমিউনিটি সেন্টারে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি বকসী ইকবাল আহমদ। সভা পরিচালনা করেন ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. মছব্বির আলী। সমগ্র জেলার বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন- সাপ্তাহিক দেশপক্ষের সম্পাদক মৌসুফ এ. চৌধুরী, দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি শ.ই.সরকার জবলু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ,দৈনিক বাংলার দিনের স্টাফ রিপোর্টার মাহমুদুর রহমান মাহমুদ,এশিয়ান টিভির মৌলভীবাজার প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, শুধাংশু শেখর হালদার,দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি জিতু তালুকদার,দীপ্ত নিউজ ডট.কমের সম্পাদক দুরুদ আহমদ,কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, এশিয়ান এজের কমলগঞ্জ প্রতিনিধি এম. মোনায়েম খান, দৈনিক কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, সাপ্তাহিক দেশপক্ষের বার্তা সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবরের মৌলভীবাজার প্রতিনিধি বেলাল তালুকদার,ফটোনিউজ ডট.কমের সম্পাদক এমদাদুল হক, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক, সাপ্তাহিক অর্থকালের জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক খোলা চিঠির স্টাফ রিপোর্টার রুমন আহমদ, দৈনিক লাখো কণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ আব্দুল কালাম, মোঃ জহিরুল ইসলাম, চৌধুরী মোঃ মেরাজ, দেলওয়ার হোসেন তরফদার, সুলতানুল ইসলাম, মহসিন আহমদ, মেরাজ আলী প্রমুখ। সভায় গঠনতন্ত্র অনুমোদনসহ ও দাপ্তরিক দায়িত্ব বন্টন করে সর্বসম্মতভাবে বাংলার দিন সম্পাদক বকসী ইকবাল আহমদকে সভাপতি এবং জ্যেষ্ঠ সাংবাদিক,দি ইনডিপেনডেন্ট ও ইউএনবির মৌলভীবাজার প্রতিনিধি নুরুল ইসলাম শেফুলকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট দুই বৎসর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা ফোরামকে শক্তিশালী করে গনতান্ত্রিকভাবে পরিচালনার জন্য আন্তরিক পরিবেশে মুক্ত আলোচনা করেন।

0
Would love your thoughts, please comment.x
()
x