মৌলভীবাজারে বিডি ক্লিন-এর উদ্দ্যোগে “ক্লিন ক্যাম্পাস ও গ্রিন ক্যাম্পাস” এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম সুলতানঃ গত ৪ এপ্রিল রোজ বৃহস্পতিবার বিডি ক্লিন মৌলভীবাজার কর্তৃক “ক্লিন ক্যাম্পাস ও গ্রিন ক্যাম্পাস ‘এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । বিডি ক্লিন মৌলভীবাজারের জেলা সমন্বয়ক তাকবীর হোসাইনের সভাপতিত্বে ও সদস্য চৌধুরী মোহাম্মদ মেরাজের উপস্হাপনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য জনাব নেছার আহমদ। উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আশরাফুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ , স্বাস্হ্য অধিদপ্তরের(ঢাকা) সাবেক পরিচালক ডা: দীনেশ সূত্রধর ,মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব। এছাড়াও সংগঠনের উপদেষ্টা মন্ডলির মধ্য উপস্হিত ছিলেন মোহাম্মদ আবু তাহের,এ এইচ এম সাহাব উদ্দিন, ডা: ফয়ছল আহমদ । অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন বিডি ক্লিন সিলেট বিভাগীয় সমন্বয়ক যুবায়ের সাইফুল্লাহ। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান হতে শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি জনাব নেছার আহমদ বলেন, “আমরা সমাজের সব চেয়ে উচু স্থান হিসেবে মনে করি শিক্ষাঙ্গনগুলাকে, যে শিক্ষাঙ্গন থেকে শিক্ষা অর্জন করে আমরা সুনাগরিক হই, কেউ বা সেই শিক্ষাঙ্গন গুলোরই অধ্যক্ষ হই। আমরা নিজেদের ঘর পরিচ্ছন্ন রাখি, কিন্তু আমরা যারা শিক্ষক তারা নিজ দায়িত্বে থাকা ক্যাম্পাসকে নিজের ঘর মনে করি না, তাই পরিচ্ছন্ন ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়েও তুলি না। আমি বিডি ক্লিন তারুণ্যের প্রশংসা না করে পারছিনা কারণ তারা মানুষ গড়ার কারিগর মানে আপনাদেরকেই চ্যালেঞ্জ ছুড়ে দেবার সাহস দেখিয়েছে বলে। এই উদ্যোগ, এই সাহস আসলেই প্রশংসনীয়।”
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি তাকবীর হোসাইন সকলের কাছে “ক্লিন ক্যাম্পাস ও গ্রিন ক্যাম্পাস ‘ প্রতিযোগীতা চলাকালীন সময়ে সহযোগিতা কামনা করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.