মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বৈশাখী আপ্যায়নের আয়োজন

নিজস্ব প্রতিনিধি: ১৪২৫ সাল কে বিদায় ও ১৪২৬ কে বরণ করার লক্ষ্যে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ১৩ ই এপ্রিল দুপুরে মনসুন চায়নিজ রেস্টুরেন্টের সত্বাধিকারী মোঃ আছলম মিয়ার সার্বিক সহযোগিতায় অভিজাত মনসুন চায়নিজ রেস্টুরেন্টে বর্ষবরনের আলোচনা ও আপ্যায়ণের আয়োজন করা হয়। অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক দুরুদ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জিতু তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল ইসলাম সেফুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনসুন চায়নিজ রেস্টুরেন্টের সত্তাধিকারী মোঃআছলম মিয়া, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার শাখার সভাপতি সালেহ আহমদ সেলিম, অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা শ,ই সরকার জবলু। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য সচিব তাজুদুর রহমান, জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক ও ওপেন আই ডট কম এর সম্পাদক বেলাল তালুকদার, দৈনিক খোলাচিঠির স্টাফ রিপোর্টার রুমান আহমদ, দৈনিক খবর এর জেলা প্রতিনিধি মামুনুর রহমান চৌধুরী মসু, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সোহেল রানা সুমন প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.