• ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিডি ক্লিন-এর “ক্লিন ক্যাম্পাস ও গ্রিন ক্যাম্পাস” কার্যক্রম সম্পন্ন

admin
প্রকাশিত এপ্রিল ১৯, ২০১৯
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিডি ক্লিন-এর  “ক্লিন ক্যাম্পাস ও গ্রিন ক্যাম্পাস” কার্যক্রম সম্পন্ন

কাইয়ুম সুলতানঃ বিডি ক্লিন মৌলভীবাজারের উদ্যোগে ১৮ই এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস ও গ্রিন ক্যাম্পাসের শপথ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সর্ব প্রথম ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামানের শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কমিটির সদস্য ফেরদৌসী আক্তার, সুব্রত চন্দ্র, শহিদুল ইসলাম এবং স্কুলের সকল শিক্ষক/শিক্ষিকা বৃন্দগন।
এছাড়া উপস্থিত ছিলেন বিডি ক্লিন মৌলভীবাজার কো-অর্ডিনেটর তাকবীর হোসাইন,সদস্য আব্দুর রহিম ইউপি , ইমরান আহমদ, হামিদুর রহমান, শহীদুল ইসলান রাহেল,রুহুল আমিন, মুক্তাদির,অলি আহমদ, মামুন আহমদ। পরে স্কুলের শিক্ষক/ শিক্ষিকাদের সহযোগিতায় সকল শিক্ষার্থী একত্রিত হয়ে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে ক্লিন ক্যাম্পাস ও গ্রিন ক্যাম্পাসের কার্যক্রম সম্পন্ন করা হয়।