আই এফ এম এর পক্ষ থেকে কানাডা এডমিন হুমায়ুন রেজাকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধিঃ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর উদ্দ্যোগে কানাডা প্রবাসী হুমায়ুন রেজাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ই অক্টোবর রোজ বুধবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় মৌলভীবাজার জেলা শহরের ইরেশ লাল রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আই এফ এম এর কুলাউড়া প্রতিনিধি আব্দুল মতিনের সভাপতিত্বে ও মেরাজ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কানাডা প্রতিনিধি ও এডমিন, বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন আই এফ এম এর যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ মশাহিদ আলী, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি ও আই এফ এম এর হেল্প ডেস্কের প্রধান বেলাল তালুকদার, দৈনিক ঘোষণার জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম সুলতান, আই এফ এম এর বাংলাদেশ কমিটির সদস্য এম এ সামাদ, , লন্ডন প্রবাসী কয়সর মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমেদ প্রমুখ।

আলোচনা শেষে হুমায়ুন রেজা কে আই এফ এম এর পক্ষ থেকে বাংলাদেশে আগমন ঊপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.