মৌলভীবাজারে সেওয়াইজুরী স্পোটিং ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সেওয়াইজুরী স্পোটিং ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ৪ মার্চ বুধবার সেওয়াইজুরী স্হানীয় মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বাবুল একাদশ মোকাবিলা করে সোনারবাংলা আদর্শ ক্লাবকে। প্রথমে ব্যাট করে সোনারবাংলা আদর্শ ক্লাব, নির্ধারিত ১৪ ওভারে ২১১রান করে জবাবে বাবুল একাদশ ১৮৬ রানে ওভার শেষ হয়, ফলে ২৫ রানে সোনারবাংলা আদর্শ ক্লাব জয়লাভ করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের হাসান আহমদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সেওয়াইজুরী স্পোটিং ক্লাবে এর অধিনায়ক আমজদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর থানা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক তরফদার ভিপি সুয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, মনুমুখ ইউপি যুবলীগ সভাপতি দিলদার মিয়া,সমাজসেবক এমদাদ হোসেন জুনু।

এছাড়াও উপস্থিত ছিলেন, সোনারবাংলা আদর্শ ক্লাবের সহ-সভাপতি রিপন আহমেদ, সাধারণ সম্পাদক আলামিন কবির সোহাগ,ক্রীড়া সম্পাদক-বুলবুল আহমেদ টিপু, অর্থ সম্পাদক-মামুনূর রশীদ মাছুম,পারভেছ আহমেদ,পবলু আহমেদ,রায়হান আলী,তারেক আহমেদ প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.