মৌলভীবাজারে করোনাভাইরাসের সতর্কতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য মৌলভীবাজারে লিপলেট বিতরণ করেছে নবযুগ ছাত্র ও যুব পরিষদ।

৯ মার্চ সোমবার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ও সংগঠনের উপদেষ্টা অমলেন্দু কুমার দাস, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সংগঠনের প্রধান উপদেষ্টা শাহনেওয়াজ বিল্লাহ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আখতার উদ্দীন আহমদ, নবযুগ ছাত্র ও যুব পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম জয়, সংগঠনের সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক মারুফ খান পাবেল প্রমুখ।

পরে মৌলভীবাজার সরকারী কলেজ সহ জেলা সদরের বিভিন্ন জন গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক এবং জনসচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.