অগ্রণী ব্যাংক লিঃ গিয়াসনগর বাজার শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে ঋণ প্রদান

নিজস্ব প্রতিনিধি: অগ্রণী ব্যাংক লিমিটেড গিয়াসনগর বাজার শাখার উদ্যোগে অগ্রণী ব্যাংকের বরহাটস্থ প্রশিক্ষণ শাখায় অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে, স্বচ্ছ ঋণ প্রদান কার্যক্রমের মাধ্যমে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীকে স্বাবলম্বী করার লক্ষ্যে ঋণ প্রদান করা হয়।
৮ মার্চ সোমবার বিকেলে অগ্রণী ব্যাংক লিঃ গিয়াস নগর বাজার শাখার সফল ব্যবস্থাপকের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে, ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ ছলিম উল্লাহর সভাপতিত্বে ও অগ্রণী ব্যাংক লিঃ এর সিনিয়র ব্যাংক অফিসার আকন্দ মোঃ আল-আমিনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও সহকারী মহা- ব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ, প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ। স্বাগত বক্তব্য দেন অগ্রণী ব্যাংক লিঃ গিয়াসনগর বাজার শাখার অফিসার নাজিম উদ্দিন চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার সময় পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ জিতু তালুকদার, কাজী এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী কাজী মোঃ রায়হান, ঋণগ্রহিতা নাজমুল ইসলাম প্রমুখ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহনেওয়াজ চৌধুরী সুমন ও আফসার আহমেদ রাফি।
জানা যায়, একটি লোকসান শাখা হিসাবে পরিচিত ছিল গিয়াসনগর, সেই শাখায় ছলিম উল্লাহ যোগদান করেন ২১জুলাই ২০১৭ইং এখন সেই শাখাকে মৌলভীবাজার অঞ্চলের লাভ জনক সেরা শাখা হিসাবে প্রতিষ্ঠিত করে তিনি সেরা ব্যবস্থাপক নির্বাচিত হন। অগ্রণী ব্যাংক লিঃ শাখার পুরস্কারপ্রাপ্ত সেরা ব্যবস্থাপক, গ্রাহকবান্ধব ব্যবস্থাপক হিসেবে যার রয়েছে সুপরিচিতি, তিনি ব্যাংকে ব্যবসায়িক সকল লক্ষ্যমাত্রা অর্জন করায়, খেলাপী ঋণ আদায়, ভাল ঋণ গ্রহীতা নির্বাচন, শাখার গ্রাহক সেবার মান বৃদ্ধিসহ ২টি এজেন্ট ব্যাংকি পয়েন্ট চালু করেন স্থানীয় অফিস বাজার ও মোকাম বাজারে। এছাড়া তিনি একজন সফল ব্যবস্থাপক হিসেবে তার রয়েছে সততা, আন্তরিকতা, দক্ষতা,ও পারিশ্রমিক, তাই অগ্রণী ব্যাংক লিঃ মৌলভীবাজার অঞ্চলে ২০১৮ সালে এবং ২০১৯ সালে পরপর দুইবার সেরা ব্যবস্থাপক নির্বাচিত হয়েছেন। আরও জানা যায়, ২০১৯ সালে ম্যানেজার অব দ্যা ইয়ার নির্বাচন করার নিমিত্তে অগ্রণী ব্যাংক সিলেট সার্কেল কার্যালয় হতে ৩ জন সফল ব্যবস্থাপক নির্বাচন করে প্রধান কার্যালয়। নির্বাচিত ৩ জন সফল ব্যবস্থাপকের মধ্যে ১ম স্থানে রয়েছেন মোঃ ছলিম উল্লাহ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.