• ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ করলেন সংসদ সদস্য  নেছার আহমেদ 

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২০
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ করলেন সংসদ সদস্য  নেছার আহমেদ 

 নিজস্ব প্রতিনিধি ঃ করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি ঘোষণার কারণে বেকার হওয়া নিম্নআয়ের মানুষের কাছে প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাঠানো ত্রান সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। ১লা এপ্রিল বুধবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নস্থ সোনার বাংলা গুচ্ছ গ্রামে সহ বিভিন্ন স্হানে অসহায় দিনমজুর হতদরিদ্র পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।