মৌলভীবাজারে প্রেস শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারে মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া প্রেস শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামের সামনে প্রেস শ্রমিক ইউনিয়নের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তোলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমেদ।
এছাড়াও প্রেস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.