মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে “সাংস্কৃতিক উৎসব-২০২১” অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার কর্তৃক ২৩ নভেম্বর হতে ২৫ নভেম্বর তিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। ২৩ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি তানিয়া সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন শিল্প কলা একাডেমির কালচারাল অফিসার জ্যোতি সিনহা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম মাসুদ, পরিসংখ্যান অফিসের উপপরিচালক নন্দিনী দেব, রেডিও পল্লীকণ্ঠের স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, মৌলভীবাজারের নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসম ছালেহ সোহেল, খালেদ চৌধুরী, আব্দুল মতিন, রুহেল আহমদ প্রমুখ। বক্তাদের বক্তব্যে করোনার দুঃসময় কাটিয়ে আবার নতুন করে সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে, মানুষের মানবিক মূল্যবোধের জায়গা তৈরি করতে হবে এই বক্তব্য উঠে এসেছে। বক্তব্যের পরপরই শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান, নৃত্য পরিবেশন করে, আমন্ত্রিত দল হিসেবে শিশু একাডেমি মৌলভীবাজারের শিল্পীরা নৃত্য পরিবেশন করে। আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করে আইরিন মুন্নী ও শহীদুল ইসলাম অভি। অনুষ্ঠানটি যন্ত্রানুসঙ্গে ছিলেন সমীরণ চক্রবর্তী, প্রীতম দত্ত সজীব এবং নেপাল ভাস্কর, সঙ্গীত পরিচালনায় সুপ্রিয়া মিশ্র, ইপা বড়ুয়া, নৃত্য পরিচালনায় নাজিয়া আক্তার চৌধুরী, দ্বীপ দত্ত আকাশ ও প্রদীপ নাহা। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নিশিতা দাশ রাত্রি। উল্লেখ্য যে ২৩ শে নভেম্বর প্রথম দিনে নবান্নের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।২৪ শে নভেম্বর বাউল ও তৃণমূল শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আগামী ২৫ তারিখ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রবীণ শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.