নবীগঞ্জের আউশকান্দি ইউপি নির্বাচনের নানান বিষয় নিয়ে চেয়ারম্যান প্রার্থী মফজ্জুল হকের সাংবাদিক সম্মেলন

admin
প্রকাশিত November 25, 2021
নবীগঞ্জের আউশকান্দি ইউপি নির্বাচনের নানান বিষয় নিয়ে চেয়ারম্যান প্রার্থী মফজ্জুল হকের সাংবাদিক সম্মেলন
বুলবুল আহমদ, নবীগঞ্জ প্রতিনিধিঃ- নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত প্রসঙ্গসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মফজ্জুল হক। নির্বাচন স্থগিত নিয়ে যড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তিনি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, আমার বিরুদ্ধে যারা বিভিন্ন কুৎসা ও অপ্রচার চালাচ্ছেন তার বিচারের ভার জনগণের উপর আমি ছেড়েদিলাম। আমার বিশ্বাস ২৮ নভেম্বর ব্যালটের মাধ্যমে চমশা প্রতিকে আমার প্রাণ প্রিয় ইউনিয়নবাসী ভোটের মাধ্যমে এর জবাব দিবেন। এসময় তিনি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নে প্রশাসন সহ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। আমাকে আপনারা বিজয়ী করলে আমি আউশকান্দি ইউনিয়ন পরিষদকে ডিজিটাল একটি ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করতে যা যা প্রয়োজন তার বাস্তবায়নের লক্ষে অঙ্গিষকার ব্যক্ত করছি। গতকাল বুধবার সন্ধায় ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি হীরাগঞ্জ মধ্যে বাজারস্থ স্বাদে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দ্বারা,বিএনপি নেতা আব্দুল আহাদ, বিশিষ্ট মুরুব্বি শানুর মিয়া, আহাদ মিয়া, নজরুল ইসলাম, শিহাব আহমদ, রকি পারভেজ, এহিয়া আহমদ চৌধুরী সহ
প্রিন্ট, ইলেকট্রনিক ও বিভিন্ন অনলাইন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
0
Would love your thoughts, please comment.x
()
x