• ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ,

২য় বার হলেন জেলার শ্রেষ্ঠ ওসি হারুনূর রশীদ চৌধুরী!

admin
প্রকাশিত মে ৪, ২০২৩
২য় বার হলেন জেলার শ্রেষ্ঠ ওসি হারুনূর রশীদ চৌধুরী!
  • নিজস্ব প্রতিনিধি: ২য় বারের ন্যায় এই মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন

মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। ৩ এপ্রিল (বুধবার ) সকালে মাসের মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এ জেলার সকল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল/আসামী গ্রেফতার ও বিভিন্ন পর্যায়ে অভিন্ন মানদন্ডে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, মৌলভীবাজার এবং শ্রেষ্ঠ এস,আই (নিঃ) মোঃ ইমতিয়াজ সরকার, শ্রেষ্ঠ এ,এসআই (নিঃ) মোঃ মাহবুবুল আলম, ভাল কাজের স্বীকৃতিস্বরূপ এস.আই (নিঃ) কাঞ্চন দাশ বিশেষ পুরস্কারে পুরস্কৃত হন।
মাসিক অপরাধ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন সহ অত্র জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি, মৌলভীবাজার জেলা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, টিআই এ্যাডমিনসহ অন্যান্য অফিসার বৃন্দ।
অফিসার ইনচার্জ সদর মডেল থানা, মৌলভীবাজার বলেন, সদর মডেল থানা পুলিশের প্রতিটি সদস্যেদের স্বপ্ন মৌলভীবাজার জেলাকে অপরাধমুক্ত ভাবে গঠন করা, সেই লক্ষ্যে আমাদের প্রতিটি পুলিশ সদস্য আন্তরিকতা সহিত কাজ করে যাচ্ছে। সার্বিক মানদন্ডে আমরা অত্র জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
যেকোন চ্যালেঞ্জ মোকাবেলাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রনে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বদ্ধ-পরিকর। অপরাধমুক্ত মৌলভীবাজার জেলাকে গঠন করাই আমাদের লক্ষ্য।