• ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই সাড়ে চার শতাধিক বসতঘর

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই সাড়ে চার শতাধিক বসতঘর

কক্সবাজার উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উখিয়ার ক্যাম্প-১৬ এর ব্লক-ডি এলাকায় লাগা আগুনে সাড়ে চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় রোহিঙ্গা কর্মী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, প্রতি শীত মৌসুমে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে।

অতীতে একাধিকবার বড় ধরনের আগুনে কয়েক হাজার বসতঘর পুড়ে যাওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। আজকের অগ্নিকাণ্ডের পর ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘরবাড়ি ও প্রয়োজনীয় সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম দুর্ভোগে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।