সৈয়দা শওকত আরা বেগমের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি ঃ মরহুমা সৈয়দা শওকত আরা বেগমের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত বছরের এদিনে মরহুমা সৈয়দা শওকত আরা বেগম মৃত্যুবরণ করেন। মরহুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ই সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে তার নিজ গ্রাম বরইউরি (সৈয়দবাড়ি/বড়বাড়ি)নাজিরাবাদ ইউনিয়ন থানা ও জেলা মৌলভীবাজরে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে তাঁর আতীয়-স্বজন ও গুণগ্রাহী শুভ্যানুধায়ীরা উপস্থিত ছিলেন। কর্মজীবনে মরহুমা সৈয়দা শওকত আরা বেগম মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং ঢাকার বদরুন্নেছা মহিলা কলেজের সহযোগি অধ্যাপিকা পদে কর্মরত ছিলেন। উল্লেখ্য, মরহুমা সৈয়দা শওকত আরা বেগম মরহুম সৈয়দ আবুল মুক্তাদিরের সহধর্মিনি ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.