মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায় মানুষের মাঝে ১৭ লাখ ৩০ হাজার টাকার অনুদান বিতরণ

মৌলভীবাজারে দুঃস্থ, অসহায় ও দরিদ্র মানুষের আর্থিক সহায়তায় ৩২০ জন উপকারভোগীর মাঝে মোট ১৭ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছে মৌলভীবাজার জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব অনুদানের চেক তুলে দেওয়া হয়।

জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামীমা খন্দকার।

অনুষ্ঠানে জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের এ উদ্যোগের মাধ্যমে সমাজের দুঃস্থ, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের আর্থিক সংকট মোকাবিলায় কিছুটা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.