মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি কারাগারে

admin
প্রকাশিত June 28, 2018
জিতু তালুকদার, মৌলভীবাজার:- মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌরসভার তিন বারের নির্বাচিত কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী পুলিশ অ্যাসল্ট মামলায় আজ বুধবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক বাহা উদ্দিন জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য গত ৫ই ফেব্রুয়ারী সিলেটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আগমনে মৌলভীবাজার জেলার শেরপুরে সেচ্ছাসেবকদলের নেতারা ঝটিকা মিছিল বের করিলে, পুলিশের সাথে সংঘর্ষ হয়। পরে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
0
Would love your thoughts, please comment.x
()
x