পতনউষায় সাহিত্য আড্ডা ও সুধী সমাবেশ

admin
প্রকাশিত July 23, 2018

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের দাতা পরিবারের সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী, কবি, গল্পকার, যুক্তরাজ্য প্রবাসী জ্যোৎস্না খান এর স্বদেশ আগমন উপলক্ষে সাহিত্য আড্ডা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ শে জুলাই বেলা ১১টায় উপজেলার পতনঊষার ইউনিয়নের জোনাকী কমিউনিটি সেন্টারে ০৬ নং ওয়ার্ডবাসীর আয়োজনে প্যানেল চেয়ারম্যান-১ নারায়ন মল্লিক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু। সাহিত্য আড্ডা ও সুধী সমাবেশে আলোচনায় অংশগ্রহণ করেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংস্কৃতিক ব্যক্তি হিফজুর রহমান বক্স, কবি জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক ফেরদৌস আহমদ, প্রধান শিক্ষিকা বিপ্লবী রানী দে, প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, সমাজসেবক তোয়াবুর রহমান তবারক, আবুল বশর জিল্লুল, রুমী আক্তার ও কবি জ্যোৎস্না খান।

ছাত্রনেতা মিতুল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে ০৬নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ০৬নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ নারায়ন মল্লিক সাগর কবি জ্যোৎস্নাকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

0
Would love your thoughts, please comment.x
()
x