পতন উষারে রেড ক্রিসেন্টের আর্থিক অনুদান ও সবজি বীজ বিতরণ

admin
প্রকাশিত July 23, 2018

এস.এম.সাব্বির: মানবতার সেবায় নিবেদিত সামাজিক সংস্থা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনের জন্য আর্থিক অনুদান ও উন্নতজাতের সবজি বীজ বিতরণ করা হয়। গত ২১শে জুলাই পতন উষার উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিক আহমেদ বাবুর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও কার্যনির্বাহী সদস্য রেড ক্রিসেন্ট হাসান আহমেদ জাবেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ইউনিটের সহকারি পরিচালক নুরুল আমিন, সুইস প্রতিনিধি হাসান আহমেদ ফুরকান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের সাধারণ সম্পাদক শাহ মো: শাহেদ আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের ইউএলও কাওছার আহমেদ,যুব প্রধান কামরুল ইসলাম মুন্না, পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ মৌলভীবাজার ইউনিটের যুব সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসময় প্রায় ২৪৭ পরিবারকে ৪৫০০টাকার চেক ও ৮প্রকারের সবজি বীজ প্রদান করা হয়।

0
Would love your thoughts, please comment.x
()
x