প্রবাসী কবি ও গল্পকার জ্যোৎস্না খানকে কমলগঞ্জ প্রেসক্লাবের সম্মাননা প্রদান

admin
প্রকাশিত July 23, 2018

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসী কবি ও গল্পকার জ্যোৎস্না খানকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।

কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, নারীনেত্রী শিক্ষিকা বিলকিস বেগম, উপজলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, ইউপি সদস্য সাব্বিরুল হক শামীম। আলোচনায় অংশ নেন কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এম, এ, ওয়াহিদ রুলু, শাব্বির এলাহী, শাহীন আহমেদ, পিন্টু দেবনাথ, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম চৌধুরী, হিফজুর রহমান তুহিন, নির্মল এস পলাশ প্রমুখ। অনুষ্ঠানে প্রবাসী কবি ও গল্পকার জ্যোৎস্না খানকে কমলগঞ্জ প্রেসক্লাব ও সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে একই স্থানে কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি কর্তৃক নবনির্বাচিত কার্যকরী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

0
Would love your thoughts, please comment.x
()
x