কমলগঞ্জে হতদরিদ্রদের মধ্যে খাদ্য বান্ধব কর্মসূচীর শুভ উদ্বোধন

admin
প্রকাশিত September 11, 2018

মোঃ সুমন আহমদ : “শেখ হাসিনার বাংলাদেশ- ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগান নিয়ে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মধ্যে সুলভ মূল্যে কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণের জন্য খাদ্য বান্ধব কর্মসূচী এর শুভ উদ্বোধন করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওরছাড়া চা বাগানে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ১নং রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক পিন্টু দেবনাথ, আওয়ামীলীগ নেতা দিপক কান্তি রায়, সীতাংশু কর্মকার, আং রহিম, খলিল আহমদ, সেলিনা বেগম, চালের ডিলার নেপুর কান্তি রায়, সুবোধ কূর্মী প্রমুখ।
অনুষ্ঠানে কালেঙ্গা গ্রামের ১০৬ জন, দেওরাছড়া ১৩২, বড়চেগ ৭১ ও মিরতিংগা চা বাগানে ৯৫ জনসহ মোট ৪০৪ জনকে ৩০ কেজি করে প্রতি কেজি ১০ টাকা দরে চাল বিতরণ করা হয়।

0
Would love your thoughts, please comment.x
()
x