রাজনগরে ট্রাফিক ক্যাম্পেইন

admin
প্রকাশিত September 29, 2018

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানার আয়োজনে ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক এর সভাপতিত্বে ট্রাফিক ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, রাজনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুনুর রশীদ, রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ জিল্লাল উদ্দিন, রাজনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল মিয়া, সম্পাদক আব্দুল্লাহ সাম্মু, সহ সচেতন নাগরিক বৃন্দ।

এসময় গাড়ীর কাগজ পত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। সব ঠিক থাকলে ড্রাইভারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

0
Would love your thoughts, please comment.x
()
x